কালিয়াচক থানার পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে কালিয়াচক থানার পাগলাটোলা বাঁধ সংলগ্ন এলাকায় অভিযান চালায়। সেখানে একটি বড়সড় জুয়ার আসর থেকে পুলিশ চারজন জুয়ারিকে গ্রেফতার করে। তাদের মধ্যে বেশকিছু জন পালিয়ে যায়। ধৃত চার জনের নাম হুমায়ুন শেখ, আইজুল শেখ, আসগর আলি, আবদুল করিম। তাদের প্রত্যেকের বাড়ি কালিয়াচকের পাগলাটোলা এলাকায়। তাদের কাছ থেকে পুলিশ উদ্ধার করে ৩২০০ টাকা ও জুয়া খেলার বিভিন্ন সামগ্রী। শুক্রবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করে পুলিশ।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/MabBYj7xqYs
মালদা